ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় আরটিভি’র সাংবাদিক শেখ হাসান বেলাল’র উপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’র (৪৫) ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে শহরের হাউজিং এস্টেটের নিশান মোড় এলাকায় এৎহামলার ঘটনাটি ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা আহত সাংবাদিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, সকাল প্রায় সাড়ে ১০ টায় সাংবাদিক বেলাল হাউজিং এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় নিশান মোড়ের কাছাকাছি পৌঁছামাত্র ৪/৫ জনের সন্ত্রাসীদল তাকে আক্রমণ করে। সন্ত্রাসীরা উপর্যুপরি তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত ও জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ সাংবাদিক নেতারা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঠিক কারণ পুলিশ এখনও জানাতে পারেনি। তবে হামলার ক্লু উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে জোর চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পলিশ সুপার পলাশ কান্তি নাথ।

হামলার ঘটনায় কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলালকে অবজারভেশনে রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, চার নারীর গয়না ছিনতাই

error: Content is protected !!

কুষ্টিয়ায় আরটিভি’র সাংবাদিক শেখ হাসান বেলাল’র উপর সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :