ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে যুবককে পিটিয়ে হত্যা: স্ত্রী-শাশুড়ি কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল নামের এক যুবককে হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুন।

এর আগে, গতকাল সোমবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে আরও পাঁচজনকে।

পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন রুবেলকে পিটিয়ে হত্যা করে। গতকাল রাতে মামলা হয়েছে। নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় দায় স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার রুবেলের স্ত্রী তার বাবার বাড়িতে একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ রুবেলকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যান। পরের দিন সোমবার সকালে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকিবুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে নিহতের স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পারিবারিক কলহের জেরে রুবেলকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট সহজ করতে নাপোলিতে ইতালিয়ান ভাষা পরীক্ষা সম্পন্ন

error: Content is protected !!

কুমারখালীতে যুবককে পিটিয়ে হত্যা: স্ত্রী-শাশুড়ি কারাগারে

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :