ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে শরীফ হত্যার রহস্য উদঘাটনঃ আসামী গ্রেফতার

রাজবাড়ী জেলাধীন কালুখালীর চাঞ্চল্যকর শরীফ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ । শুক্রবার সকালে পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছেন। কালুখালী থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস রিলিজ প্রদানকালে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসরিলিজ প্রদানকালে পাংশা সার্কেলের এ এসপি সুমন কুমার সাহা জানান,শরিফ হত্যার মুল আসামী তরিকুল ইসলাম। সে কালুখালীর রুপসা গ্রামের চাঁদ আলী শেখের পুত্র। তরিকুল অনলাইন জুয়া আসক্ত যুবক। জুয়ার টাকা জোগার করার জন্যই সে বিকাশ ব্যবসায়ী শরিফকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী রাজবাড়ীর কালুখালী উপজেলার স্লুইজগেট বাজারে বিকাশ ব্যবসায়ী শরীফ কে হত্যা করা হয়। ঘটনার পরদিন সকালে নিহত শরীফের স্ত্রী আছমা খাতুন কালুখালী থানায় মামলা দায়ের করে । মামলা নং০৯। ধারা ৩০২/৩৪।

মামলার পর থেকেই কালুখালী থানা পুলিশ বিষয়টির নিবির পর্যবেক্ষন শুরু করে। রাতেই ধরে আনা হয় শরীফের ফোন প্রদানকারী তরিকুল ইসলামকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে।

মাত্র ২৪ ঘন্টায় হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার হওয়ায় খুশি হয়েছেন নিহতের স্ত্রী আছমা খাতুন । তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

error: Content is protected !!

কালুখালীতে শরীফ হত্যার রহস্য উদঘাটনঃ আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :