ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এক যুগ পর আরব লীগের সদস্যপদ ফিরে পেল সিরিয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ২৫৯ বার পঠিত

দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ।

মিশরের রাজধানী কায়রোতে রোববার আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

২০১১ সালে সিরিয়ায় পশ্চিমাদের মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে।

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়।

ওই সময় আশ্বাস দেওয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

এক যুগ পর আরব লীগের সদস্যপদ ফিরে পেল সিরিয়া

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
অনলাইন ডেস্ক :