আপডেট টাইম :
০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
২০৮
বার পঠিত
এক যুগ আত্মগোপনে থাকার পর ৭ মামলার পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার
এক যুগ আত্মগোপনে থাকার পর ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ মামলার পরোয়ানাভূক্ত আসামি শাহাদাত হোসেন ওরফে মাসুদ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের মৃত ডা: আলেক মিয়ার ছেলে। রোববার এ তথ্য নিশ্চিত করেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের। আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক থানা সূত্রে জানা যায়, শাহাদাতের বিরুদ্ধে ঢাকা ও চট্রগামে চেকসংক্রান্ত মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মিরপুর-১ থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এক যুগ আত্মগোপনে থাকার পর ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ মামলার পরোয়ানাভূক্ত আসামি শাহাদাত হোসেন ওরফে মাসুদ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শাহাদাতের বিরুদ্ধে ঢাকা ও চট্রগামে চেকসংক্রান্ত মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মিরপুর-১ থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।