এক যুগ আত্মগোপনে থাকার পর ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ মামলার পরোয়ানাভূক্ত আসামি শাহাদাত হোসেন ওরফে মাসুদ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদাত আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের মৃত ডা: আলেক মিয়ার ছেলে।

রোববার এ তথ্য নিশ্চিত করেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের।

থানা সূত্রে জানা যায়, শাহাদাতের বিরুদ্ধে ঢাকা ও চট্রগামে চেকসংক্রান্ত মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মিরপুর-১ থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।