ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এই অবৈধ সরকার আমরা চাই না, মানি নাঃ চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দিনের ভোট রাতে বাক্সে ভরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে এই সরকারের নেতারা। এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন হবে আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এসবের পরিবর্তন আমাদেরকেই করতে হবে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নিজেরা নিজেদের মতো সংবিধান তৈরি করেছে, তাদের সুবিধা মতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নিব না। সরকারে থেকেই তারা নির্বাচন করতে চাই। তাদের বানানো সংবিধান আজকে মানুষের মধ্যে অশান্তি তৈরি করেছে। তাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই সংবিধান আমরা চাই না। এই অবৈধ সরকার আমরা চাই না, মানি না।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে বাক্সের ভেতর ঢুকিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমরা এই সরকারকে বৈধ সরকার বলে মনে করি না। অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নিব না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ জাতীয় নির্বাচন না দিলে এ দেশের ওলামাদের ঐক্যবদ্ধ থাকতেও আহ্বান জানান চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির ও প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

এই অবৈধ সরকার আমরা চাই না, মানি নাঃ চরমোনাই পীর

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :