ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উৎসবের নৌকা বাইচ উপভোগে মধুমতির দুইতীরে মানুষের ঢল

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে গ্রামীণ উৎসবের নৌকা বাইচ উপভোগে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে।

আজ বৃহস্পতিবার বিকেলে মধুমতি নদীতে জমজমাট ওই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আগত আমুদে দর্শকরা আনন্দঘন ও উৎসব মুখরতার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। এদিন সকাল থেকেই আমুদে দর্শকরা নদীর দুই তীরে এসে জড়ো হতে থাকেন।

সবারই উদ্দেশ্য-দু’চোখ ভরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করা। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি ও পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে।

এদিন দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার বেলুন ও কবুতর উড়িয়ে লোকজ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেলা কমিটির সভাপতি এম. রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রণালয়ের পরিচালক ড. তরুণ কান্তি শিকদার, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মেলার আয়োজক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন এবং মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় প্রমূখ।

বেলা সোয়া তিনটায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘঁণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা বইঠা টানছেন হেলেদুলে। তখন বৈঠার ছন্দ এই জনপদের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আশে পাশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫ টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

এ মেলার মূল আকর্ষণ নৈাকাবাইচ প্রতিযোগিতা। শিশুদের বিনোদনের জন্য থাকে নানা ব্যবস্থা। মেলার আশপাশের গ্রামগুলোতে কয়েকদিন আগে থেকেই পরিনত হয়েছে উৎসবের আমেজে। মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে।

ঈদে না হলেও অন্তত মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া হয়। সরেজমিন দেখা গেছে, মেলা এলাকায় বিক্রেতারা নানা পণ্যের পসরা সাজিয়ে বসে আছে।

তিন-চার দিন আগে থেকেই তারা দোকান নিয়ে বসে আছেন। অন্য বছরের তুলনায় এ বছর কেনা-বেচাও ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা। প্রতিযোগিতা শেষে সন্ধায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

উৎসবের নৌকা বাইচ উপভোগে মধুমতির দুইতীরে মানুষের ঢল

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :