ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে – হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে গুছিয়ে ঐক্যবদ্ধ করা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যে ছোটখাটো বিভেদ সৃষ্টি হয়েছে, কোনো কোনো জায়গায় অনৈক্য হয়েছে সেগুলোকে সাংগঠনিকভাবে দ্রুত নিরসন করে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ২০২৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল। এ কারণে উপজেলা নির্বাচনের পর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে।

এখন আর কারো ওপর নির্ভর করা যাবে না, নিজেদের শক্তি দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতারা বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করে যে ষড়যন্ত্র করেছিল মির্জা ফখরুলের স্বীকরোক্তিতে সেটা প্রমাণ হলো। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদও জানান তিনি।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে – হানিফ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :