ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে ওয়াশিংটনে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে বিশ্বব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী  উদ্বোধনকালে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস যৌথভাবে এই ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আশা করি, স্মার্ট বাংলাদেশ গড়ার রোমাঞ্চকর যাত্রায় বিশ্বব্যাংক আমাদের সঙ্গে থাকবে। আসুন পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি।’ একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিশনের জন্য বিশ্বব্যাংক এবং অন্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অভিন্ন শত্রু হলো ক্ষুধা ও দারিদ্র্য। এ দুটি জয় না করা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই।’

ছবি প্রদর্শনী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন এই ছবি প্রদর্শনী বিশ্বব্যাংক ও বাংলাদেশ একসঙ্গে কী অর্জন করেছে এবং এখনো কী বাকি আছে তা মনে করিয়ে দেবে। সঠিক রাজনৈতিক পছন্দ বিষয়েও এই প্রদর্শনীর গুরুত্ব রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এটি দেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুস্থ মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলেন।’

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে সেখানে প্রধানমন্ত্রী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :