ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈর্ষান্বিত হয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি -মাহাবুব-উল আলম হানিফ

বিদ্যুৎ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, এরপরও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিথ্যাচার করছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠের আয়োজনে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহাবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক। তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। একই মায়ের দুই সন্তান। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছে।

বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও দিতে পারেনি। এ ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বজ্রকণ্ঠ ইয়ুথ সোসাইটির সভাপতি আবিদুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার গৌরব চাকী। দিনব্যাপী কর্মশালায় স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ঈর্ষান্বিত হয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি -মাহাবুব-উল আলম হানিফ

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :