ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপণ

বজ্রপাত প্রতিরোধ ও রাস্তার সৌন্দর্য বর্ধনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তাল বীজ রোপণ করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল শুক্রবার সকালে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা-পাকুড়িয়া সড়কের দু’পাশে তালবীজ রোপন করা হয়। এ সময় তারা শতাধিক তালবীজ রোপন করেন। সংগঠনটি উপজেলা ব্যাপি সহস্রাধিক তালবীজ রোপন করবে বলে জানা গেছে।

তালবীজ রোপনকালে উপস্থিত ছিলেন, বানা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজ ইসলাম খোকন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. মিটু মোল্যা, সংগঠনের সদস্য মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, আসিফ সিকদার, গোলাম কিবরিয়া প্রমুখ।

সংগঠনের সদস্য মিয়া রাকিবুল জানান, ‘ আলফাডাঙ্গা উপজেলা এলাকায় বজ্রপাত থেকে প্রতিরোধ করা ও কৃষকদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। এতে একই সাথে পরিবেশ রক্ষাও হবে।

বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করছে বিজ্ঞানীরা। তাই স্থানীয় প্রযুক্তি হিসেবে তাল গাছকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য তারা সতর্কতার অংশ হিসেবে তাল বীজ রোপণ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপণ

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :