আপডেট টাইম :
০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
২০১
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
আলফাডাঙ্গায় মাদকসেবীর জেল জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজী ইউনুচ নামের মাদকসেবীকে দুই হাজার ২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ রায় দেন। উপজেলার বানা ইউনিয়নের গরানিয়া গ্রামের কাজী ইউনুচ (৫৪) নামের এক ব্যক্তিকে মাদকসেবন ও ব্যবহারের দায়ে দুই হাজার ২০০ টাকা ও এক বছরের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয় । কাজী ইউনুচ গরানিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এলাকায় ভবঘুুরে হিসেবে পরিচিত সে। বুধবার সকালে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দন্ড আরোপ করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজী ইউনুচ নামের মাদকসেবীকে দুই হাজার ২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ রায় দেন।
উপজেলার বানা ইউনিয়নের গরানিয়া গ্রামের কাজী ইউনুচ (৫৪) নামের এক ব্যক্তিকে মাদকসেবন ও ব্যবহারের দায়ে দুই হাজার ২০০ টাকা ও এক বছরের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয় । কাজী ইউনুচ গরানিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এলাকায় ভবঘুুরে হিসেবে পরিচিত সে। বুধবার সকালে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দন্ড আরোপ করা হয়।