"স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার সাথে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় দিকে এ উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), আলফাডাঙ্গা শাখার সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সঞ্চালনায় অংশ গ্রহণ করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা ক্যাবের সহ সভাপতি, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার সম্পাদক ইবাদত হোসেন মুরাদ প্রমুখ। আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় শিশু দিবসে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী এ সময় ডাক্তার, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলা ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার সাথে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় দিকে এ উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), আলফাডাঙ্গা শাখার সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রশাসন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সঞ্চালনায় অংশ গ্রহণ করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা ক্যাবের সহ সভাপতি, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার সম্পাদক ইবাদত হোসেন মুরাদ প্রমুখ।
এ সময় ডাক্তার, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলা ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।