ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ৪০০ রোগীকে সেবাপ্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার বুড়াইচ শামছুল উলুম হাফেজিয়া ও নূরানী মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পের সহযোগিতায় ছিলেন আলফাডাঙ্গা কলেজ রোডের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার।

দিনব্যাপী কর্মসূচীতে গাইনী, মেডিসিন, হৃদরোগ এবং মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।

এদিকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষজন।

ফ্রি সেবা নিতে নিজের ৮ মাসের বাচ্চা নিয়ে এসেছেন আমেনা বেগম (২৯)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।

চিকিৎসাসেবা নিতে আসা মুজিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না।

বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’ এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ৪০০ রোগীকে সেবাপ্রদান

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :