আপডেট টাইম :
০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
২০৬
বার পঠিত
আলফাডাঙ্গায় কাজী শহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ
ঈদ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গার তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে ছয় শতাধিক নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবারদুপুরে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় ভবনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কাজী পরিবারের সন্তান তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল। এসময় বুড়াইচ ইউনিয়ন আওযামী লীগের সভাপতি আকবার মিয়া, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নারী সদস্য বিউটি,পাচুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলজার রহমান ও মহিলা সংরক্ষিত সদস্য আছিয়া খাতুন মৌসুমীসহইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল বলেন, আমরা এলাকাবাসীর সুখ দুঃখে সবসময় মানুষের পাশে আছি। আগামীতে আপনাদের পাশে থেকে যেন সারাজীবন সেবা করতে পারি সে দোয়া করবেন।
ঈদ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গার তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে ছয় শতাধিক নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবারদুপুরে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় ভবনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কাজী পরিবারের সন্তান তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল।
এসময় বুড়াইচ ইউনিয়ন আওযামী লীগের সভাপতি আকবার মিয়া, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নারী সদস্য বিউটি,পাচুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলজার রহমান ও মহিলা সংরক্ষিত সদস্য আছিয়া খাতুন মৌসুমীসহইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল বলেন, আমরা এলাকাবাসীর সুখ দুঃখে সবসময় মানুষের পাশে আছি। আগামীতে আপনাদের পাশে থেকে যেন সারাজীবন সেবা করতে পারি সে দোয়া করবেন।