ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আবুধাবি দূতাবাসে একুশে ফেব্রুয়ারি পালিত

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মিশনে অস্থায়ী শহীদ বেদীতে প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তাদের পরিবারকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং ১৯৭১ সালের ২৪ জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উপস্থিত সকলকে দেশের সব অবস্থায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

পরে মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৯৭১ সালের ২৪ জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তিন ঘণ্টা অবরোধের পর খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

error: Content is protected !!

আবুধাবি দূতাবাসে একুশে ফেব্রুয়ারি পালিত

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :