ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আন্দোলন শেষে শিক্ষকরা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে ছিলেন অনুপস্থিত

আন্দোলনের মাঠ ছেড়ে গত বুধবার(২আগষ্ট) ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি নিয়ে জুলাইয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা। ২১তম দিনে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন তারা। সেই মতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার কথা ছিল বুধবার(২আগষ্ট) । কিন্তু বৃহসপতিবার (৩ আগষ্ট) ক্লাসে আসেননি অধিকাংশ শিক্ষার্থী।

সরেজমিন বৃহসপতিবার (৩ আগষ্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থীরা ছিলেন অনুপস্থিত। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শবনুর আক্তার জানান, এর আগে স্কুলে গিয়েছি। পড়া লেখা হয়নি বলে পরে আর স্কুলে যায়নি। পরে নিয়মিত ক্লাশের বিষয়েও জানতে পারিনি। দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রাতুল কুবরা জানান, তার প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি। তবে যারা এসেছিল তাদের ৪টা ক্লাস হয়েছে।

বৃহসপতিবার (৩ আগষ্ট) কথা হলে উপজেলা সদরে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান, বৃহসপতিবার অর্ধেক শিক্ষার্থীরা তার প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আগামী রোববার থেকে আগের মতোই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশা করছি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএফএম হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই সারা দেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় আন্দোলনে যোগ দেন। আন্দোলনের ২০তম দিনে (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন। ১ আগস্ট শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের ‘আশ্বাস’ পেয়ে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসের ফেরার ঘোষণা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

আন্দোলন শেষে শিক্ষকরা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে ছিলেন অনুপস্থিত

আপডেট টাইম : ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :