ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ ফাতেমার

অর্থের অভাবে অনিশ্চিত আন্তর্জাতিক যাত্রা, সহযোগিতার আহ্বান পরিবারের

আব্দুল হামিদ মিঞাঃ

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজশাহীর বাঘা উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাতেমা রওনক। ইংলিশ অলিম্পিয়াড সিজন-৪-এর জুনিয়র ক্যাটাগরিতে দেশসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে English Olympiad Global (EOG) 2026 Grand Finale-এর জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ৪ থেকে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই আন্তর্জাতিক আয়োজনের। ছয় মহাদেশের মেধাবী প্রতিযোগীদের সঙ্গে ফাতেমা সেখানে বাংলাদেশের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করবে।

ফাতেমা রওনক এবার এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আন্তর্জাতিক এই আসরে অংশ নিয়ে দেশের সুনাম উজ্জ্বল করার পাশাপাশি নিজের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরার এটি তার জন্য বড় সুযোগ।

তবে স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। আয়োজকদের নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যাতায়াত, আবাসন, রেজিস্ট্রেশন ও ভিসা প্রসেসিংসহ বিভিন্ন খাতে প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ফাতেমার পরিবার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বিমান ভাড়া বাবদ প্রায় ৩০ থেকে ৪৫ হাজার টাকা, ভিসা ফি ১২ হাজার ৫০০ থেকে ১৪ হাজার টাকা, হোটেল খরচ ১২ থেকে ২০ হাজার টাকা, স্থানীয় যাতায়াত ৫ থেকে ৮ হাজার টাকা এবং খাবার ও সাইটসিয়িং বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে।

ফাতেমা রওনক রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের দেবোত্তর বিনোদপুর গ্রামের রফিকুল হাসান ও আসমা ইয়াসমিন দম্পতির মেয়ে। চার সদস্যের পরিবারে বাবা-মায়ের পাশাপাশি রয়েছে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তার ছোট ভাই ইউসুফ আবদুল্লাহ। বাবা-মায়ের শিক্ষকতার বেতনের আয়েই তাদের সংসার চলে।

ফাতেমার বাবা রফিকুল হাসান বলেন, “মেয়ের সাফল্যে আমরা গর্বিত। কিন্তু একসঙ্গে পাঁচ লাখ টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঋণ পেতেও সময় লাগবে। টাকার অভাবে মেয়ের এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়—এটাই আমাদের চাওয়া।”

তিনি আরও বলেন, “আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সরকার, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফাতেমা রওনক। সে বলে, “যদি কোনো বাধা না আসে, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করে ফিরব ইনশাআল্লাহ। আমার লেখাপড়াসহ সার্বিক সফলতার পেছনে মা-বাবা ও স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে।”

রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, “আমাদের স্কুলের একটি মেয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে—এর চেয়ে গর্বের বিষয় আর কী হতে পারে। তবে পরিবারের পক্ষে এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। বিত্তবান ও সামর্থ্যবানরা এগিয়ে এলে ফাতেমা দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।”

EOG কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই গ্র্যান্ড ফাইনাল শুধু একটি প্রতিযোগিতা নয়; এর মাধ্যমে আন্তর্জাতিক বক্তা ও কূটনীতিকদের সঙ্গে কাজ করার সুযোগ, ১০ শতাংশ বৃত্তি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির মতো সুযোগও রয়েছে।

ফাতেমার পরিবার জানিয়েছে, তার আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, শিক্ষানুরাগী ব্যক্তি ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।

সহযোগিতার জন্য যোগাযোগ:
ফাতেমার বাবা: রফিকুল হাসান
বিকাশ: ০১৭৪৮৯৩৭৩২৬
ব্যাংক হিসাব: ৪৬০২৯৩৪০৫৬২৪২
ব্যাংক: সোনালী ব্যাংক, বাঘা শাখা
প্রতিষ্ঠান: রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা, রাজশাহী
প্রধান শিক্ষক: বাবুল ইসলাম

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ ফাতেমার

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :