ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাসান মামুন:

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সদর উপজেলা অডিটরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এবং সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আমিনুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :