ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অতিরিক্ত ভাড়া ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন, গোপালপুর ঘাটে ২০ হাজার টাকা জরিমানা

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর লঞ্চ ও স্পিডবোট ঘাটে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঘাটের ইজারাদার ও স্পিডবোটসংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

অতিরিক্ত ভাড়া ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন, গোপালপুর ঘাটে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :