ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অস্তিত্ব ধরে রাখতে নির্বাচনের প্রস্তুতি নিনঃ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশে করে বলেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে নামানে পারবে না। যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির সরকার পতনের আন্দোলনের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির আন্দোলন তাদের কর্মী- সমর্থক ও জনগনের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ওই ভাওতাবাজিরই অংশ।

তিনি বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেইই, এ দেশে এমন কোন রাজনৈতিক শক্তিও নেই।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ওইদিন বেগম খালেদা জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক। যা এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা পাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দুই দিন বেগম জিয়া কোথায় অর্ন্তধান ছিলেন তা খোলাসা করুন।

এসময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

error: Content is protected !!

অস্তিত্ব ধরে রাখতে নির্বাচনের প্রস্তুতি নিনঃ -হানিফ

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :