ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অশান্তি সরকার কঠোর হস্তেই দমন করবে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ ডেকেছে তাতে কোন শঙ্কা নেই তারা সমাবেশ করবে এবং সমাবেশ শেষে বাড়ি ফিরে যাবে এখানে কোন সমস্যা নেই।

হানিফ বলেন, যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির প্রতি আমাদের সরকারের পক্ষ থেকে সহযোগীতা থাকবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নাম করে যদি অশান্তি সৃষ্টি করা হয় কোন নাশকতা মূলক কর্মকান্ড করে জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে সরকার কঠোর হস্তেই দমন করবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।

হানিফ আরো বলেন, আওয়ামী লীগ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে সংবিধান অনুযায়ী নির্বাচনকালিন সময়ে এই সকারই থাকবে এবং এই সরকারের অধিনেই নির্বাচন হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতিকে থেকে চলে গেছে। যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেওয়া এগুলো খুবই হাস্যকর এবং বেমানান।

আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিএনপির এই মহা সমাবেশে বিদেশী বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারন জনগন আওয়ামী লীগের সাথে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে। তারা বলেছিলো ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুরি পরবেন। তাদের এইসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আস্বাস দেয়। মিথ্যাচার করে নিজ দলীয় নেতাকর্মীদের সাথেও তারা প্রতারনা করে আসছে। মিথ্যা প্রলোভন দিয়ে এবার তাদের ঢাকায় নিয়ে যাচ্ছে আসলে ফলাফল শুন্য। হানিফ আরো বলেন, কোন কিছুতেই আওয়ামী লীগ শংকিত নয়। যতক্ষন পর্যন্ত এই দেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে। জনগণের সমর্থন যতক্ষন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছে ততক্ষন পর্যন্ত দেশী বিদেশী কোন শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্তরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

এ সময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আবার অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক ছাড়ার আহ্বান পর্যটকদের

error: Content is protected !!

অশান্তি সরকার কঠোর হস্তেই দমন করবে : হানিফ

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :