ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছে আলোর মশাল

নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১০ এপ্রিল) উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে সেমাই, চিনি, নুডলসসহ সাতটি আইটেম রয়েছে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম রাশেদ বলেন, ‘সমাজ আজ দুষ্টচক্রে বন্দী। সর্বত্র চলছে অসহায়ের ওপর নির্যাতন-নিপীড়ন। সেখানে আলোর মশালের সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আমি অভিভূত হয়েছি।’ আলোর মশালের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের সমাজ বিনির্মানের এই মিছিলে আমিও যুক্ত হয়েছি। আমৃত্যু আলোর মশালের সঙ্গে থাকবো।’
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম। বিশেষ অতিথি ছিলেন নিঝুম ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল, সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতউল্ল্যাহ, বাংলাদেশ টুডের হাতিয়া প্রতিনিধি ছায়েদ আহমেদ, সময়ের আলোর হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, গিয়াসউদ্দিন সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি সোহেল রানা।
আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজিব উদ্দিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক  মেসকাত আল মামুন প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

error: Content is protected !!

অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছে আলোর মশাল

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :