ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবশেষে বহু প্রতীক্ষিত চেয়ারে বসলেন নবাগত উপজেলা চেয়ারম্যান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার অবশেষে সোমবার প্রথম দিন অফিস করেছেন। এর আগে ৩ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান তার কার্যালয়ে নবাগত চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান।

গত বছর ১০ অক্টোবর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে উক্ত চেয়ারম্যান নির্বাচিত হলেও প্রায় এক বছরকাল বিভিন্ন জটিলতার কারনে তার শপথ হয় নাই। অবশেষে বহু জল্পনা-কল্পনার পর তার শপথ বাক্য পাঠের পরের দিন ১১ টায় তিনি ১ম অফিস করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নবাগত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এ বরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জেলা যুবলীগ নেতা খায়রুল বাসার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা, শাহজাহান মোল্যা, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান মুরাদ, রাসেলুজ্জামান, আবুল বাসার ও দেলোয়ার হোসেন মোল্যা প্রমূখ।

জানা যায়, বিগত ২৩ অক্টোবর, ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুসার অকাল মৃত্যু হয়। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন অত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে ২৯ মার্চ, ২০২০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করেন। কিন্ত করোনা সংক্রমনের কারনে মাত্র তিনদিন আগে নির্বাচনটি স্থগিত করা হয়।

এরপর ১০ অক্টোবর, ২০২০ তারিখে স্থগিত উপনির্বাচনটি ভোট গ্রহনের দিন ধার্য করেন ইসি। উক্ত নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার প্রায় এক বছরকাল পর সোমবার ১ম অফিস করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

অবশেষে বহু প্রতীক্ষিত চেয়ারে বসলেন নবাগত উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
মোঃমুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি, চরভদ্রাসন ফরিদপুরঃ :