দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ "পরিস্কার-পরিচ্ছন্নতা অভ্যাস হোক, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে "দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে" সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে, "ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে" র্যালিটি মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূলি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকব্ন্দ।
বাদশাহ মিয়াঃ
“পরিস্কার-পরিচ্ছন্নতা অভ্যাস হোক, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে “দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে” সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে, “ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে” র্যালিটি মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূলি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকব্ন্দ।