ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার নেপথ্য উন্মোচন রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

মো. আমিন হোসেন:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন নিহতের বোন মাছুমা হাদি।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের ভেতরে এ বক্তব্যের রহস্য উদ্ঘাটন সম্ভব না হলে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “অতি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা রাখতে পারে।”

হত্যাকাণ্ডের আসামিদের পালিয়ে যাওয়ার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার অভিযোগ তুলে মাছুমা হাদি প্রশ্ন করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করার পর অভিযুক্তরা কীভাবে ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো। এ ঘটনায় কোনো রাষ্ট্রীয় সংস্থা বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বারবার চার্জশিট দাখিলের সময় পরিবর্তন করা হচ্ছে কেন, সেটি দেশের মানুষ জানতে চায়। ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন মাছুমা হাদি। তিনি বলেন, “হাদি হত্যার বিচারে যদি কোনো ধরনের উদাসীনতা থাকে, তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সংবাদ সম্মেলনে শহীদ শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার নেপথ্য উন্মোচন রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
মো. আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :