ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন

গোলাম রাব্বী:

বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গঙ্গাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে অত্যাধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করে দিয়েছেন গঙ্গাচড়ার কৃতী সন্তান ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. কে এম রেজওয়ানুল বারী জিওন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে রাতে বিদ্যুৎ চলে গেলে জরুরি চিকিৎসাসেবা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় ভোগান্তি বাড়ত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিওন নিজ অর্থায়নে হাসপাতালের জন্য হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেন।

জিওন বলেন, “গঙ্গাচড়ার মানুষের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। হাসপাতালের বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের কষ্ট হচ্ছে দেখে নিজ অর্থে এই হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও জানান, হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এগুলো স্থাপন ও চালু করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা জিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে তাঁর উদ্যোগের প্রশংসা করে বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে।

স্থানীয়রা জিওনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :