ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি

বাদশাহ মিয়াঃ 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার (১২ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির প্যাডে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। এ বিষয়ে অভিযুক্ত নেতাকে গত ৩ সেপ্টেম্বর লিখিতভাবে চিঠি দিয়ে ৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে জেলা নেতৃত্বের প্রতি তার শ্রদ্ধাশীল না থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক বলে বিবেচিত হয়েছে বলে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে তাকে মুকসুদপুর উপজেলা বিএনপির সদস্য পদসহ সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি

আপডেট টাইম : ২২ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :