দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
৫১
বার পঠিত
বাগাতিপাড়ায় দৈনিক সময়ের প্রত্যাশার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফুল ইসলাম: নাটোরের বাগাতিপাড়ায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং দিনকাল বিডি২৪-এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান উত্তমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি প্যারামেডিকেল কলেজের প্রভাষক মো. আতিয়ার রহমান (মুকুল), দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. সাইদুল ইসলাম, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি মো. আমিরুল ইসলাম, বাগাতিপাড়া প্রতিনিধি মো. আনিসুর রহমান এবং সোনাপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক সেনাসদস্য মো. আ. আলিম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।
সাইফুল ইসলাম:
নাটোরের বাগাতিপাড়ায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং দিনকাল বিডি২৪-এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান উত্তমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি প্যারামেডিকেল কলেজের প্রভাষক মো. আতিয়ার রহমান (মুকুল), দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. সাইদুল ইসলাম, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি মো. আমিরুল ইসলাম, বাগাতিপাড়া প্রতিনিধি মো. আনিসুর রহমান এবং সোনাপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক সেনাসদস্য মো. আ. আলিম।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।