ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর জেলা পুলিশের পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন

মানিক কুমার দাসঃ

শারদীয় দুর্গাপুজা ঘিরে ফরিদপুর জেলা পুলিশের পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ। ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম বিভিন্ন পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

গতকাল বুধবার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহবান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোঃ আতাউর রহমান, ফরিদপুরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ফরিদপুর জেলা পুলিশের পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন

আপডেট টাইম : ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :