দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
জিয়াউর রহমানঃ কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে আসা একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব।
পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে আসা একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।