ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা পর্যায়ের আমির, নায়েবে আমির ও সেক্রেটারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদপুর শহরের মুসলিম মিশন প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদর উদ্দিন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এ সময় ফরিদপুরসহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মানবিক অধিকার ও মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি।
বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে মত প্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং অনেক মানুষ স্বাধীনভাবে কথা বলা বা মত প্রকাশ করতে পারেনি। সত্য কথা বলার কারণে অনেককে হয়রানি, আটক কিংবা আত্মগোপনে থাকতে হয়েছে। অনেকেই দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক ছিলেন বলেও তারা দাবি করেন।

তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বক্তারা বলেন, গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে, যা জনগণের মতামতের প্রতি অমর্যাদা।

বক্তারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি জানান। তারা বলেন, জ্বালানি তেলের সংকট না থাকলে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা যেত না এবং মানুষের দুর্ভোগও বাড়ত না।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল প্রধান শামসুল ইসলাম আল বরাটি, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

error: Content is protected !!

ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :