ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঐতিহ্যের তাঁতশিল্প ফেরাতে উদ্যোগের কথা জানালেন ফখরুল কন্যা-ড. শামারুহ মির্জা

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়ী এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বড় কন্যা ডক্টর শামারুহ মির্জা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতীপাড়ায় গিয়ে তিনি স্থানীয় তাঁতশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁতশিল্প পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। সরকারের “এক গ্রাম এক পণ্য” উদ্যোগের আলোকে এ শিল্পকে আবারও ঘুরে দাঁড় করাতে কাজ করা হবে। তিনি জানান, ব্র্যাক ও আড়ংয়ের মাধ্যমে তাঁতজাত পণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও মানসম্মত পণ্য উৎপাদনে সহযোগিতা দেওয়া হবে।

তাঁতিদের উদ্দেশ্যে তিনি বলেন,“আপনাদের এলাকায় ব্র্যাক থেকে লোকজন এসে তাঁতশিল্প নিয়ে আলোচনা করেছে। আড়ংয়ের মাধ্যমে পণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”

নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আপনারা আমার আব্বাকে নির্বাচিত করেছেন। আপনাদের যেকোনো সমস্যা ইউনিয়নের নেতাদের মাধ্যমে জানাবেন। তাঁতশিল্প যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে আমরা কাজ করতে চাই।”

সফরকালে ড. শামারুহ মির্জা স্থানীয় তাঁতশিল্প ঘুরে দেখেন এবং তাঁতিদের তৈরি কম্বল ক্রয় করেন। তাঁর এ উদ্যোগ স্থানীয় তাঁতিদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয় তাঁতশিল্পী শ্যামলি রানী বলেন, একসময় এ এলাকায় তাঁতশিল্প খুব জনপ্রিয় ছিল। কিন্তু কাজের সংকটে এখন অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। শিল্পটি পুনরায় চালু হলে গ্রামের মানুষ উপকৃত হবে।

আরেক তাঁতী রবিন্দ বলেন, সুতার দাম বৃদ্ধি ও কাঁচামাল সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে তাঁতশিল্প আবারও আগের অবস্থায় ফিরতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, একসময় কেশুরবাড়ী এলাকার শতাধিক পরিবার তাঁতশিল্পের সঙ্গে জড়িত থাকলেও অবহেলা, কাঁচামালের সংকট ও দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণে এ শিল্প এখন বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে ড. শামারুহ মির্জার সফর ও সহযোগিতার আশ্বাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন তাঁতশিল্পীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গফুর, বড়গাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

error: Content is protected !!

ঐতিহ্যের তাঁতশিল্প ফেরাতে উদ্যোগের কথা জানালেন ফখরুল কন্যা-ড. শামারুহ মির্জা

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :