ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ফাইনালে ফরিদপুর পৌরসভা দল টাইব্রেকারে নগরকান্দা উপজেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় ছিল। ফরিদপুর পৌরসভার পক্ষে রবিউল তালুকদার এবং নগরকান্দা উপজেলার পক্ষে নীরব গোল করেন। পরে টাইব্রেকারে ফরিদপুর পৌরসভা দল ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের গোলরক্ষক রাব্বিকে সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ বাবুল হুসাইন।

গত ২ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এতে ফরিদপুর পৌরসভা দল চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি সাইদ দোহা দর্শন। তাকে সহযোগিতা করেন রেজাউল করিম, মিনার বিশ্বাস ও জহিরুল ইসলাম জিন্নাহ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তারা সাধারণত খারাপ কাজে জড়ায় না এবং উদার মানসিকতার অধিকারী হয়।

বক্তারা আরও বলেন, নতুন কুঁড়ির মূল উদ্দেশ্য কিশোর-কিশোরীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। এজন্য সারা বছর ইনডোর ও আউটডোর বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন এবং রানারআপ দলকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড়, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আড়ানী-বাঘায় পৌর অনুমতি ছাড়াই বিলাসবহুল ভবন, নকশা বহির্ভূত নির্মাণে ঝুঁকি

error: Content is protected !!

নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :