ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুলায় রান্না রেখে সন্তানকে দিতে গিয়ে ঘর ভস্মীভূত, সর্বস্ব হারাল ছয় সদস্যের পরিবার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর নিচু পাড়া গ্রামে চুলায় রান্না রেখে সন্তানকে চাচির কাছে দিতে গিয়ে মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হলো ছয় সদস্যের এক পরিবার। ঘরের সব আসবাবপত্র, কাপড়-চোপড়, চাল-ডাল কিছুই অবশিষ্ট নেই। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের কালাম ওরফে কলম সরদার (৮০) এর বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘরেই বসবাস করতেন কলম সরদার, তার স্ত্রী নুরজাহান, নাতি সজিব শেখ, সজিবের স্ত্রী রাবেয়া বেগম এবং তাদের দুই সন্তান। আগুনে মুহূর্তেই তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু ছাই হয়ে যায়।

রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমি চুলায় রান্না করছিলাম। হঠাৎ আমার নয় মাস বয়সী শিশুসন্তান কান্না শুরু করে। তাকে কোলে নিয়ে চাচি শাশুড়ির কাছে দিয়ে ফিরে এসে দেখি ঘরে আগুন লেগে গেছে। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে গেছে।”

কলম সরদার বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ, বহুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছি। আমার সংসার চলে মানুষের সহযোগিতায়। এখন ঘরবাড়ি পুড়ে যাওয়ায় আমরা ছয়জন খোলা আকাশের নিচে।”

তার স্ত্রী নুরজাহান বলেন, “আমি সকালে চিকিৎসা নিতে বোয়ালমারী গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে দেখি ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন একেবারেই অসহায়।”

এ বিষয়ে গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “ভুক্তভোগী পরিবার আমার কাছে এলে যথাসম্ভব সহযোগিতা করা হবে।”

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জানান, “ভুক্তভোগী পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

চুলায় রান্না রেখে সন্তানকে দিতে গিয়ে ঘর ভস্মীভূত, সর্বস্ব হারাল ছয় সদস্যের পরিবার

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :