ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল সহ ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ০৬

প্রদীপ্ত চক্রবর্তীঃ

চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় মোটরসাইকেল থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় ৫টি মোটর সাইকেল জব্দ সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ।

গতকাল ৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে মোটর সাইকেল থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মাদ বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), মোহাম্মদ সাইফুল (২৪), মোহাম্মদ হাসান (৩৯) এবং মোহাম্মদ হোসেন (৩৭)। ইয়াবা উদ্ধার , মোটর সাইকেল জব্দ ও মাদক কারবারীদের গ্রেফতার বিষয় নিয়ে গতকাল চট্টগ্রামের চান্দগাঁওয়ের র‍্যাব-৭ এর সিপিসি-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে চেকপোস্ট বসিয়ে মাদক কারবারী চক্রটির একজন সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, পেছনে আরও সদস্য আসছে যাদেরকে রাস্তা ক্লিয়ারেন্স দিয়ে সে এগিয়ে আসছিল। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদেরও চেকপোস্টের মাধ্যমে আটক করা হয়।

তিনি বলেন, একে একে ৫টি মোটরসাইকেল ও ৬ জন মাদক কারবারীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় , ৩ নম্বর স্পটে থাকা একটি স্কুটির সিটের ভেতর সুকৌশলে স্কচটেপ দিয়ে ১ লাখ পিস ইয়াবা ব্যাগভর্তি করে রাখা ছিল। ওপর থেকে সিট কভার না সরালে যা বোঝার কোনো উপায় ছিল না। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

র‍্যাব আরো জানায়, মাদক পাচার চক্রটির সদস্যরা পর্যটকের বেশ ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও রামু থেকে ইয়াবা সংগ্রহ করে। এরপর রামুতে একত্রিত হয়ে পরিকল্পনা অনুযায়ী আগে-পিছে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের দিকে আসে। তাদের মধ্যে প্রথম দুজন সামনে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট আছে কি না তা পর্যবেক্ষণ করে এবং পেছনে নিরাপদে ইয়াবা বহনকারী স্কুটিসহ অন্যান্য গাড়িগুলো নিয়ে আসা হয় । তারা পটিয়া সহ চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করে ।

র‍্যাব কমান্ডার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল সহ ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ০৬

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :