ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি

আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিক শ্রী রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সীমান্তের মেইন পিলার ২২৪-এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

রণজিৎ মন্ডল ভারতের মালদা জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরতে গিয়ে রণজিৎ মন্ডল দুই বাংলাদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ধানসুরা বাজার এলাকায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি বিএসএফ বিজিবিকে অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নওগাঁর নিয়ামতপুরের ধানসুরা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এতে বিজিবির পক্ষে রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডল এবং ভারতের পক্ষে ৮৮/আরকেওয়াদা বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শ্রী অমিত কুমার গৌতম নেতৃত্ব দেন। বৈঠক শেষে শ্রী রণজিৎ মন্ডলকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে ভুলবশত বাংলাদেশে চলে আসা ভারতীয় নাগরিককে যথাযথ প্রক্রিয়ায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

error: Content is protected !!

গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :