ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সাত জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ বেলাল হোসেন (৩৩) এবং পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার শমসের মণ্ডলের ছেলে হাফিজুর রহমান (৪০)। হাকিমপুর থানার মামলা নং ৩৮ ও ১।

এছাড়া বৃহস্পতিবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা হিলি বাজারের (পুরনো সুইপার পট্টি) এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন (৩৫), তারাজুল (৪২), সুলতান (৪৫), মুনসুর রহমান (৩৮) এবং নবাবগঞ্জ উপজেলার আনেছ (৫২)-কে আটক করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

error: Content is protected !!

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :