ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপিত

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে স্মার্ট ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম।

এছাড়াও কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় দরবারে ‘পীর’ হত্যা মামলার আসামি রাজিব কারাগারে

error: Content is protected !!

সদরপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপিত

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :