ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজনগরে মে দিবসের শ্রমিক সমাবেশে চা শ্রমিকদের নানা দাবি

আলীম আল মুনিমঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেছেন। শুক্রবার (১ মে ২০২৬) করিমপুর চা-বাগানে লংলা ভ্যালির উদ্যোগে এবং স্থানীয় চা-শ্রমিকদের সহযোগিতায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের, যিনি মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো তিনি মনোযোগসহকারে শুনেছেন এবং সেগুলো সংসদ সদস্য এম নাসের রহমানের কাছে পৌঁছে দেবেন। তিনি আরও বলেন, আপনাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য তাঁকে অবহিত করা হবে। আমিও নিয়মিত খোঁজখবর রাখব এবং সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, যাতে এসব দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি আসে।

সমাবেশে চা শ্রমিকরা করিমপুর, উদনা ও পার্শ্ববর্তী বাগানসমূহের জন্য একটি সমন্বিত কমিউনিটি ক্লিনিক স্থাপন, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

এছাড়া শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের পর থেকে চা শ্রমিকদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শ্রমিকদের প্রতিনিধিত্ব কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তারা উল্লেখ করেন। এ প্রেক্ষাপটে দ্রুত সময়ের মধ্যে সারাদেশে চা শ্রমিকদের নির্বাচন আয়োজনের দাবি জানান শ্রমিক নেতারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. আসিক মিয়া এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ মজাই।

এছাড়াও লংলা ভ্যালির সহ-সভাপতি তলি রাণী নাইডু, সাধারণ সম্পাদক সনজু প্রসামীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন লংলা ভ্যালির সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমপুর চা-বাগানের বর্তমান ইউপি সদস্য বেলাল আহমেদ। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

রাজনগরে মে দিবসের শ্রমিক সমাবেশে চা শ্রমিকদের নানা দাবি

আপডেট টাইম : ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
আলীম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :