ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম (৩১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৫টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী নদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের মো. আজিরুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আব্দুর রহিম বুধবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে যান। সকালে তার স্ত্রী জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে বাঁশের তীরের সঙ্গে নাইলনের নেট জাল দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি ঝুলছিলেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে নামিয়ে দেখেন তিনি মারা গেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে অমিল থাকায় তারা আলাদা ঘরে ঘুমাতেন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :