ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদে মিলাদুন্নবী পালন না করার অভিযোগ, ভাঙ্গায় প্রধান শিক্ষক অপসারণের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

মাহমুদুর রহমান তুরান:

সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করা, ধর্মীয় বিষয়ে কটূক্তি এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা ভাঙ্গা ঈদগাহ মাঠে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়নি। এ বিষয়ে প্রধান শিক্ষক আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে ৫ আগস্ট-পরবর্তী সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নেও গড়িমসির অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, অভিযোগগুলো তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে ওই পদে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর, সমাজসেবক হেমায়েত হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী, ছাত্রনেতা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ঈদে মিলাদুন্নবী পালন না করার অভিযোগ, ভাঙ্গায় প্রধান শিক্ষক অপসারণের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :