ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১ আগস্ট থেকে সংস্কারের জন্য তিন মাস বন্ধ চট্টগ্রামের কালুরঘাট সেতু

বৃটিশ আমলে নির্মিত ৯২ বছরের জরাজীর্ণ কালুরঘাট সেতুকে চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচলের জন্য উপযোগী করতে সংস্কার কাজের জন্য ১ আগস্ট থেকে ৩ মাস বন্ধ থাকবে কালুরঘাট সেতু। একই সাথে পথচারী পারাপারে পৃথক একটি ওয়াক ওয়ে নির্মাণ কাজের জন্য কালুরঘাট সেতু তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে। এ সময় নদী পারাপারে ফেরি ব্যবহার করা যাবে।

সেতুর সংস্কার চলাকালীন সময়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে তিনমাস বন্ধের কথা বলা হলেও যতদ্রুত সম্ভব অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে খুলে দেওয়ার চেষ্টা করবে রেলওয়ে।

এ বছর চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন রেল চালু করতে যাচ্ছে রেলওয়ে। তবে জরাজীর্ণ কালুরঘাট সেতু ভারী ইঞ্জিন বহন করতে সক্ষম না হওয়ায় সেতুটি সংস্কার করা জরুরি হয়ে ওঠে। বুয়েট পরামর্শক দলের পরামর্শে সেতুটি সংস্কার কাজ করছে রেলওয়ে।

সওজ জানিয়েছে, ফেরি পারাপারে ৫৬৫ টাকা টোল দিতে হবে ট্রেইলারকে। বড় ট্রাক ও কাভার্ড ভ্যান ৪৫০ টাকা, মাঝারি ট্রাক ২২৫ টাকা, মিনি ট্রাকে ১৭০ টাকা দিতে হবে। বড় বাস ২০৫ টাকা, মিনি বাস ও কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকআপ, জিপ ৯০ টাকা, কার ৫৫ টাকা, ট্রাক্টর, পাওয়ার টিলার ১৩৫ টাকা, তিন চাকার অটোরিকশা ২৫ টাকা, মোটর সাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান, বাইসাইকেলকে ৫ টাকা দিতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

১ আগস্ট থেকে সংস্কারের জন্য তিন মাস বন্ধ চট্টগ্রামের কালুরঘাট সেতু

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :