ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ছোট ভাই এর দায়ের কোপে বড় ভাই নিহত

ছবিঃ প্রতীকী।

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে বড় ভাইকে। শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন কাঁঠালিয়া গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে গত বছর বাড়িতে আসেন। বাড়ি আসার পর থেকে এক বছর ধরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।

এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগম। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজের স্ত্রী রানী বেগম বলেন, একজনকে হত্যা করে যাবজ্জীবন সাজা ভোগ করেও ভালো হতে পারেনি রুহুল। সে বাড়িতে আসার পর থেকেই আমার স্বামী ও আমাদের সঙ্গে ঝগড়া করতো। মেরে ফেলার হুমকিও দিয়েছিল। ওর জমি ওকে ভাগ করে দেওয়া হয়েছে।

তারপরেও আমাদের জমির দিকে নজর রয়েছে তাঁর। দুই ভাইয়ের মধ্যে প্রায়ই এ নিয়ে কথার কাটাকাটি হতো। এখন আর আমার স্বামী কথা বলবে না। চির দিনের মতো তাঁর মুখ বন্ধ করে দিয়েছে রুহুল। আমি এ স্বামী হত্যার বিচার চাই।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ছোট ভাই এর দায়ের কোপে বড় ভাই নিহত

আপডেট টাইম : ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :