ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে বাস চালকের মৃত্যু নিয়ে ধোয়াশা !

পরিবারের দাবি হত্যাকান্ড, কূল-কিনারা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ 

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের খাদ থেকে বাস চালক লিয়াকত সিকদারের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিয়াকত সীমাখালী গ্রামের সোহরাব সিকদারের ছেলে। তবে ঘটনার রাতে তিনি মোটরসাইকেল বহরে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসছিলেন।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, কী কারণে লিয়াকত সিকদার মারা গেছেন; বিষয়টি সম্পর্কে তদন্ত চলছে। সীমাখালী এলাকায় সড়কের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯৯৯ লাইনে ফোন করে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি খাদের মধ্যে পড়ে আছে। মরদেহ উদ্ধারের পর জানতে পারি, ওই ব্যক্তির নাম লিয়াকত সিকদার।
মোটরসাইকেল বহরে তারা ১৩জন লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসছিলেন। এর মধ্যে কখন দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বহরের লোকজন স্পষ্ট কিছু বলতে পারেননি।
অন্যদের ক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে লিয়াকত সিকদারের ছেলে পাভেল অভিযোগ করে বলেন, আমার বাবাকে সীমাখালী গ্রামের পলাশ-শিমুলসহ তাদের লোকজন হত্যা করেছে। পায়ে কোপের মতো চিহৃ রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। প্রথম দিকে তার বাবা নড়াইল- কালিয়া সড়কে যাত্রীবাহী বাসের চালক ছিলেন। বর্তমানে ঢাকা রুটে পরিবহন চালাতেন বলে জানিয়েছেন পাভেল সিকদার।
অপরদিকে প্রতিপক্ষের লোকজন এ অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্দেশ্যমূলক ভাবে তাদের কথা বলা হচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযানে কাশিয়ানীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

error: Content is protected !!

নড়াইলে বাস চালকের মৃত্যু নিয়ে ধোয়াশা !

পরিবারের দাবি হত্যাকান্ড, কূল-কিনারা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ 

আপডেট টাইম : ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :