বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, মুকসুদপুর উপজেল বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, গণমাধ্যমকর্মী প্রমূখ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, উদযাপনের পরিকল্পনা এবং দায়িত্ববণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















