ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক আলোচনা

সোহাগ কাজীঃ

মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালত বিষয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে রাইটস যশোর এবং আয়োজনে ছিল ইউনিয়ন পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর। উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হাওলাদার, নারী ও পুরুষ ইউপি সদস্য, শিক্ষক, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইটস যশোরের জেলা সমন্বয়কারী মোঃ বায়েজিদ মিয়া। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি প্রকল্পের পক্ষ থেকে গ্রাম আদালত সংক্রান্ত লিফলেট বিতরণ করেন এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা, এর বাইরে অতিরিক্ত কোনো খরচ নেই। তাই ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানায় বা আদালতে না গিয়ে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। তাঁর মতে, গ্রাম আদালত স্বল্প সময়ে এবং কম খরচে সঠিকভাবে বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম।

সভাপতির বক্তব্যে বলা হয়, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ড, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে প্রচারণা জোরদার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক আলোচনা

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :