ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দা উপজেলার তিনজন এমপির দুজনই প্রতিমন্ত্রী

বাদশাহ মিয়াঃ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তিন কৃতি সন্তান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে এমপি হয়েছেন। তিনজন এমপির দু’জনে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়ে এমপি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশের বরেণ্য রাজনীতিবীদ, বিএনপির সাবেক মহাসচিব, তিনবারের মন্ত্রী মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কন্যা হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাছাড়া বিএনপির দূর্দিনে তিনি দক্ষিণ বঙ্গে দলের জন্য রেখে ছিলেন অগ্রণী ভূমিকা।

ফরিদপুর-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করে বিজয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের সেজন খানের ছেলে।

ঢাকা-১৩ আসনে বিএনপির শরীকদল প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয় ববি হাজ্জাজ। তিনি উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামের মুসা বিন শমসেরের ছেলে।

তিনজন এমপির জন্মস্থানই নগরকান্দা উপজেলায়। এদের মধ্যে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে এবং ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রী করায় আনন্দ উৎসবে মেতে উঠেছে সমগ্র উপজেলা বাসী। সর্বস্তরের জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনাসহ মিষ্টি বিতরণ করতেও দেখাগেছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ মন্ত্রী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কর দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ আরো অনেকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

নগরকান্দা উপজেলার তিনজন এমপির দুজনই প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :