ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। মামলার অপর দুই আসামি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
আজ সোমবার (৯ জানুয়ারি) মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিং এর প্লান অনুমোদন করতে সরকারি ফি এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।
এজাহারে আরাে উল্লেখ করা হয়েছে, এভাবে তিনি প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ জড়িত।
এই অবৈধ অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর পাশাপাশি পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, আনোয়ার আলী একাধিক বার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাকে অপসারণ করা হয়।
দুদকের আইনজীবী আব্দুল মান্নাফ বলেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তার স্ত্রী আকতার জাহান, ছেলে পারভেজ আনোয়ার ও পূত্রবধু নোশিন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ১ এপ্রিল দায়ের করা আরেকটি মামলা তদন্তাধীন আছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















